× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

পি আই ডি

মুজিব ভাই’ অ্যানিমেশন ফিল্মের প্রিমিয়ার শো উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
অ্যানিমেশন ফিল্মের প্রিমিয়ার শো উদ্বোধন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’ মুক্তি পেয়েছে।

আজ রাজধানীর সীমান্ত সম্ভারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক চলচ্চিত্রটির প্রিমিয়ার শো উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের শিশু-কিশোরসহ সকলের কাছে কাছে বঙ্গবন্ধুর জীবনের গল্প পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব। তাদেরকে জানানোর জন্য অ্যানিমেশন চলচ্চিত্রের চেয়ে ভাল আর কোন মাধ্যম হতে পারে না। নির্মাতাগণ বঙ্গবন্ধুর ছেলেবেলা সম্পর্কে এ অ্যানিমেশন চলচ্চিত্রের মাধ্যমে সুনিপণভাবে তুলে ধরেছেন।

আইসিটি প্রতিমন্ত্রী  বলেন, বাবা-মায়ের আদরের খোকা কিভাবে বাংলার মানুষের কাছে ‘মুজিব ভাই’ হয়ে উঠলেন, তাঁর জীবন সংগ্রাম এবং তাঁর বিজয়ের সারমর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে চলচ্চিত্রটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন ছাত্র হিসেবে কীভাবে তিনি একজন নেতা হয়ে উঠে জনমানুষের হৃদয়ে জায়গা করে রাজনৈতিকভাবে সফল হয়ে উঠলেন এবং বাংলাদেশের রূপকার হলেন, কীভাবে হয়ে উঠলেন সকলের মুজিব ভাই; এসকল বিষয়বস্তু হচ্ছে এই চলচ্চিত্রটির মূল উপস্থাপন। অ্যানিমেশন চলচ্চিত্রটি দেশের তরুণ দর্শকসহ সকল বয়সী দর্শকের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের এই সকল অধ্যায় চমৎকারভাবে উপস্থাপিত করার একটি প্রয়াস বলে তিনি উল্লেখ করেন ।

প্রিমিয়ার শোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা, লেখক, গল্পকার, রিসার্চার, অ্যানিমেটর, নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সকল কলাকুশলী।


এ ক্যটাগরির আরো খবর..