× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর-৫ দোকান

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
noakhali

নোয়াখালীতে পৃথক দুটি অগ্নিকান্ডে ১০টি আশ্রয়ণ প্রকল্পের ঘর ও ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৭ মে) সন্ধ্যায় ও দিবাগত রাত ১টার দিকে জেলার সুবর্ণচর উপজেলার ৭নং পুর্ব চরবাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে ও হাতিয়ার হরণী ইউনিয়নের মাইনউদ্দিন বাজারে এ দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে জেলার হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের মাইনউদ্দিন বাজারের জিয়াউর রহমানের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এসব তথ্য নিশ্চিত করেন সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো.নুরুন নবী। তিনি আরো জানান, সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মঞ্জু চেয়ারম্যান বাজার সংলগ্ন শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০টি আশ্রয়ণ প্রকল্পের ঘর পুড়ে ছাই হয়ে যায়।  দুটি অগ্নিকান্ডে মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..