× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

পিআইডি

নেত্রকোনায় নিহত স্কুলছাত্রী মুক্তি বর্মণের বাড়িতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৭ মে, ২০২৩
asraf ali khan

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসনে বিশ্বাসী। কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোন দুষ্কৃতকারী অপকর্ম করে পার পাবে না। তাকে শাস্তি পেতেই হবে। শেখ হাসিনা চান দেশের সবাই শান্তিতে থাকবে ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে।’

আজ নেত্রকোনার বারহাট্টায় প্রেমনগর- ছালিপুরা গ্রামে বখাটের হামলায় নিহত স্কুলছাত্রী মুক্তি বর্মণের বাড়িতে নিহতের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানানোর সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এসময় অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেমসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি মাসের গত ২ মে বারহাট্টার প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মুক্তি বর্মণ (১৫) বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে আহত করে কাওসার (১৮)। এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মুক্তি বর্মণকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে কুপিয়ে খুন করেছে বলে জানা যায়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই

নিহতের গ্রামের একটি জঙ্গল থেকে জেলা ডিবি পুলিশের একটি টিম ঘাতক কাওসারকে গ্রেফতার করে।


এ ক্যটাগরির আরো খবর..