× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

১০৬টিতে বিএনপি নেই, আ’লীগের ৩৩ জন প্রতিদ্বন্দ্বীহীন

admin
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩৩ জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ফলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এদিকে ১০৬ ইউপিতে বিএনপি প্রার্থী নেই।
নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে আসাদুজ্জামানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধাপে চেয়াম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩ হাজার ২৪৫জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ১ হাজার ৫২২জন।

এছাড়া আওয়ামী লীগের রয়েছে ৭২৪ প্রার্থী, বিএনপির ৬১৯ জন, জাতীয় পার্টির ১৫৬জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৪২ জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ১৫৪ জন প্রার্থী। অবশিষ্ট প্রার্থীগুলো অন্যান্য দল দিয়েছে।

প্রথম ধাপে আওয়ামী লীগের ৫৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপের ৩৪ জন এবং তৃতীয় ধাপে আওয়ামী লীগের ২৫ জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।

এদিকে মঙ্গলবার চতুর্থ ধাপের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। ফলে এদিন থেকে ৫ মে মধ্যরাত ১২টা পর্যন্ত প্রতীক নিয়ে প্রচারণা করতে পারবেন তারা।

দেশের সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ২৩ এপ্রিল হবে তৃতীয় ধাপের ভোট। চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে আগামী ৭ মে। এরপর পঞ্চম ও ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে আগামী ৪ জুন ইউপি নির্বাচন সম্পন্ন হবে।


এ ক্যটাগরির আরো খবর..