× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

পঞ্চম পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি উ. কোরিয়ার!

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জুন-হাই অভিযোগ করেছেন, উত্তর কোরিয়া পঞ্চমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। উত্তরের পারমাণবিক স্থাপনায় সম্প্রতি কার্যক্রম অনেক বেড়ে যাওয়ার খবর দিয়ে এ অভিযোগ করেছেন তিনি।

সোমবার (১৮ এপ্রিল) নিজের শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে একটি বৈঠকে বক্তৃতা করছিলেন পার্ক জুন-হাই। ওই বৈঠকের পর প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে খবরটি দেওয়া হয়।

বৈঠকে প্রেসিডেন্ট বলেন, চতুর্থ পারমাণবিক বোমার পরীক্ষা ও রকেট নিক্ষেপ করার প্রেক্ষিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের মধ্যেও নতুন করে আরেকটি পারমাণবিক বোমার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং।

পারমাণবিক পরীক্ষার প্রস্তুতির আলামত নিয়ে বিস্তারিত কিছু না বললেও প্রেসিডেন্ট তার সেনাবাহিনীকে পিয়ংইয়ংয়ের যেকোনো উস্কানির জবাব দিতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

উত্তর কোরিয়ার পঞ্চম পারমাণবিক পরীক্ষার প্রস্তুতির খবর ছড়ায় গত মাসে। সেসময় দেশটির প্রেসিডেন্ট কিম জং-উন পারমাণবিক পরীক্ষা ও ওয়ারহেড বহনে সক্ষম ব্যালাস্টিক মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিতে সামরিক বাহিনীকে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ দেন।

সংবাদমাধ্যম বলছে, পিয়ংইয়ংয়ের পঞ্চম পারমাণবিক পরীক্ষার প্রস্তুতির খবর সত্য হলে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনার সৃষ্টি হতে পারে, যার নির্দশন ইতোমধ্যেই দেখা যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..