× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে অবাধে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক জিনসিন প্লাস

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

আব্দুল আউয়াল, ক্রাইম রিপোর্টার ঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় প্রায় প্রতিটি হাট বাজারে মুদি, বেকারী ও ঔষধের দোকানে মানব দেহের জন্য ক্ষতিকারক অবৈধ যৌন উত্তেজক জিনসিন প্লাস নামক সিরাপ অবাধে অহরহ বিক্রি করা হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, উক্ত যৌন উত্তেজক সিরাপটি দৈহিক মিলনে স্থায়িত্ব বৃদ্ধি করলেও পরবর্তীতে শরীরের স্বাভাবিক যৌন ক্ষমতা হ্রাস করে থাকে। অপর দিকে এই সিরাপটির নেই কোনো ঔষধ অধিদপ্তরের লাইসেন্স ও বৈধতা, তার পরও এই ক্ষতিকারক সিরাপটি অবাধে স্বল্পমুল্যে সংগ্রহ,প্রস্তুতকরন, সংরক্ষণ ও সরবরাহ করা হচ্ছে।

অনুসন্ধানে আরও জানা যায়, উঠতি বয়সী তরুন ওযুবকরা তাদের বিক্রত মানসিকতার আনন্দ উপভোগ করার জন্য মাত্র ৩০-৪০ টাকার বিনিময়ে সেবন করে থাকে। কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলে জানা যায়, এই সিরাপটি অধিক পরিমানে সেবনের ফলে স্মৃতিশক্তি, যৌন ক্ষমতা ও দৃষ্টিশক্তি হ্রাস সহ শরীরের নানাবিধ রোগের দেখা দেয়।

এতে করে একদিকে যেমন যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাড়িয়েছে অপরদিকে এই অবৈধ ঔষধ প্রস্তুতকারীর মালিকরা কালো টাকা পাহাড় গড়ে তুলেছে। তাই সচেতন অভিভাবক ও জনসাধারন ঐ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য ঠাকুরগাঁও সদর উপজেলায় প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সকলের সু-দৃষ্টি ও কঠোর হস্তক্ষেপ কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..