× Banner
সর্বশেষ
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী

ধামরাইয়ে ছাত্রলীগ নেতার বহিষ্কার পক্ষে-বিপক্ষে বিক্ষোভ

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ এক পোষাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক লায়ন পারভেজকে ছাত্রলীগ থেকে বহিষ্কার ও মিথ্যা মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের দুটি পক্ষ।

গতকাল পারভেজকে দলের থেকে বহিষ্কারের দাবিতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সারোয়ার মাহাবুব তুষারের নেতৃত্বে একটি পক্ষ বিক্ষোভ মিছিল করে। এর আগে উপজেলা ছাত্রলীগের আরেক যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলামের নেতৃত্বে পারভেজের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। এর ফলে ধামরাই উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, পোশাক শ্রমিককে অপহরণের পর ধর্ষনের অভিযোগে ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক লায়ন পারভেজ রবিবার পুলিশের হাতে গ্রেফতার হওয়ার দুইদিন পরই শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করে ঢাকা জেলা ছাত্র দল।


এ ক্যটাগরির আরো খবর..