× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে অগ্নিসংযোগ,ককটেল বিস্ফোরণ, আহত-২

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
শিশু কিশোর পরিষদে অগ্নিসংযোগ

নওগাঁর ধামইরহাটে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটেছে ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও। হামলাকারীদের আক্রমনে ২ জন আহত হয়েছে। আজ বৃস্পতিবার উপজেলার টিএন্ডটি মোড়স্থ্য শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৪ নভেম্বর সন্ধা ৭ টায় মালাহার রোড হতে ‘শেখ হাসিনার গদিতে আগুন জালাও একসাথে, আওয়ামীলীগের চামরা তুলে দিব আমরা’ এমন অনেক সরকার বিরোধী স্লোগানে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল শেখ রাসেল পরিষদে প্রবেশ করে চেয়ার-টেবিল ভাংচুর, প্রধানমন্ত্রীর ছবি ও ঘরের ভেতর আগুন লাগিয়ে দেয়।

এ সময় ঘরে থাকা খেলনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন কুমার ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি ও পৌর শ্রমিকলীগের সহ-সভাপতি রশিদুল ইসলামকে টিএন্ডটি (টেলিফোন অফিস) অফিস সংলগ্ন ঝোপে টেনে হিচড়ে নিয়ে মারপিট করে। এ সময় ঘটনাস্থলে একটি বিকট আওয়াজ হয়ে বিস্ফোরিত হয়। অনেকেই ককটেল বিস্ফোরণ হতে দেখছেন বলে স্থানীয় দোকানীরা জানান।

যুবলীগ নেতা ইনজামামুন হক সরকার শিমুল জানান, আজ রাতে বিশ্বকাপের ব্রাজিল দলের খেলা থাকায় আমরা সকল ব্রাজিল সমর্থক নৈশ্যভোজের আয়োজনে ব্যস্ত থাকায় এই হামলা চালিয়েছে জামায়াত বিএনপির পেটোয়া বাহিনী। আমরা এমন হামলার তীব্র প্রতিবাদ জানাই, অচিরেই এই ন্যাক্কারজনক হামলার দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, ঘটনাস্থলে অগ্নিসংযোগ ও হামলার সত্যতা পাওয়া গেছে, তবে ককটেল কিনা তা খতিয়ে দেখতে হবে, হামলাকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না।’


এ ক্যটাগরির আরো খবর..