× Banner
সর্বশেষ
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল পঞ্চগড়ের বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক  দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগাতে হবে – শিক্ষামন্ত্রী

ডেস্ক

ইরানকে ৬ গোল দিলো ইংলিশরা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২
ইরানকে ৬ গোল

কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিনে আজ গ্রুপ ‘বি’-এর ম্যাচে ৬-২ গোলে জয় তুলে নিয়েছে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ইংল্যান্ড বনাম ইরানের হাই-ভোল্টেজ ম্যাচটা ঠিক জমেনি। এতে পুরো ৩ পয়েন্ট অর্জন করলো ইংলিশরা।

আজ সোমবার (২১ নভেম্বর) কাতারস্থ খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটের মাথায় গোলের সুযোগ তৈরি করেছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত বিফলেই যায় তাদের সে চেষ্টা। দুই মিনিট পর ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ চোটে পড়েন। ঝাপিয়ে বল ধরতে গিয়ে সতীর্থের কপালের সঙ্গে নাক লাগে তার। সঙ্গে সঙ্গে অঝোরে রক্ত পড়তে থাকে। সেবা-শুশ্রূষার পর ম্যাচ শুরু হলেও কিছুক্ষণ পর মাঠ ছাড়তে হয় তাকে। বদলি হিসেবে নামেন হোসেন হোসিইনি।

একপেশে আধিপত্য বিস্তার করেই খেলেছে ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা। দুটি গোল করলেও ইরান ছিল পুরোপুরি ব্যাকফুটে। রক্ষণ সামলাতে ব্যস্ত এশিয়ার দেশটি তবুও হজম করেছে ৬ গোল। ম্যাচ শেষে ইংল্যান্ডের পক্ষে স্কোর লাইন ৬-২।

যতক্ষণ মাঠে ছিলেন, ততক্ষণ দ্যুতি ছড়িয়েছেন বুকায়ো সাকা, জুদে বেলিংহ্যামরা। গোল না পেলেও হ্যারি কেন সহায়তা করেছেন দুটিতে। মাঝমাঠে ডেক্লাইন রাইস ছিলেন সবচেয়ে সফল। রক্ষণে কিয়েরান থ্রিপিয়ের ও লুক শ ছিলেন দেয়াল হয়ে।

আক্রমণের পসরা সাজিয়ে বসা ইংল্যান্ড তবুও গোলের দেখা পাচ্ছিল না। কখনও কাছাকাছি গিয়ে ব্যর্থ হয়েছে, তো কখনও শট গেছে গোলপোস্টের বাইরে দিয়ে। ৩৫ মিনিটের সময় সেই ডেডলক ভাঙেন জুদে বেলিংঘাম। লুক শর নেয়া শটে হেডে গোল করেন তিনি। প্রথমার্ধের বাকিটা সময়ও আধিপত্য ধরে খেলে সাউথগেটের শিষ্যরা।

তার ফলও পায় ম্যাচের ৪২ মিনিটে। কর্নার কিক থেকে ভেসে আসা বলে মাথা ছোঁয়ান হ্যারি ম্যাগুয়ের। সেই বল যায় বুকায়ো সাকার সামনে। সাকার শট বাঁক খেয়ে ইরানের জালে প্রবেশ করে। প্রথমার্ধে শেষ গোলটি করেন রাহিম স্টার্লিং, অ্যাসিস্টদাতার খাতায় নাম লেখান অধিনায়ক হ্যারি কেন। সাকা জোড়া গোল পূর্ণ করেন দ্বিতীয়ার্ধে।

ব্যাকফুটে থাকা ইরান প্রথম গোলটি করে ম্যাচের ৬৫ মিনিটে। ইংলিশদের জমাট রক্ষণকে ফাঁকি দিয়ে ওয়ান টুন ওয়ান পাসে বল নিয়ে ডি বক্সে ঢুকে যায় ইরান। দুর্দান্ত এক পাস থেকে দৃষ্টিনন্দন শটে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন মেহদি তারেমি।

ম্যাচের ৩০ মিনিট বাকি থাকতে বেশ কয়েকজনকে বদলি করেন ইংলিশ কোচ। হ্যারি মাগুয়েরের পরিবর্তে এরিক ডায়ার, রাহিম স্টার্লিংয়ের পরিবর্তে ফিল ফোডেন ও বুকায়ো সাকার বদলি হিসেবে নামেন মার্কাস রাশফোর্ড। এক মিনিট পরই গোলের দেখা পেয়ে যান ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। হ্যারি কেনের অ্যাসিস্টে স্কোর লাইন ৫-১ করেন তিনি। দলের সবশেষ গোলটি আসে বদলি হিসেবে নামা জ্যাক গ্রেয়ালিশের পা থেকে। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে অন্য গোলটি করে ইরান।


এ ক্যটাগরির আরো খবর..