× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

বেনাপোল প্রতিনিধি(মোঃ মাসুদুর রহমান শেখ )

শার্শা সীমান্তে স্বর্ণবারসহ পাচারকারী আটক

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
শার্শা সীমান্তে স্বর্ণবারসহ পাচারকারী আটক

ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের রুদ্রপুর থেকে ১ কেজি ৯৮৫ গ্রামের ১৭টি স্বর্ণবারসহ মমতাজ হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে বিজিবির ২১ ব্যাটালিয়ন।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে ২১ ব্যাটালিয়নের রুদ্র ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে স্বর্ণবারসহ আটক করেন।

 আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল বন্দর এলাকার দিন মোহাম্মদের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে এক সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
পরে তাকে তল্লাশি করে একটি ব্যাগের মধ্য থেকে ১৭টি স্বর্ণবার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ২ কোটি  টাকা। আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..