× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি(আব্দুল আউয়াল)

ঠাকুরগাঁওয়ে মাদকসহ ২ ব্যবসায়ি গ্রেফতার 

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০২২
ঠাকুরগাঁওয়ে মাদকসহ ২ ব্যবসায়ি গ্রেফতার 

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল ও গাজাসহ ইসরাফিল হোসেন মিঠু ও মাসুম সরকার নামে ২ মাদক কারবারীকে গ্রেফতার করে পুলিশ। গতকাল সোমবার উল্লেখিত ২ জনের বিরুদ্ধে পৃথক মামলার বিষয়টি নিশ্চিত করেছে সদর থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ।
মামলা সূত্রে জানা যায়, গত রোববার সন্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পৌর শহরের বাজারপাড়া মহল্লায় ইসরাফিল হোসেন মিঠু (৫৬)’র বাড়িতে বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিল মজুত রয়েছে।
এরই প্রেক্ষিতে তার বাড়িতে সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত হয়ে ৫০ বোতল ফেনসিডিল, নগদ ৫৬ হাজার ৩৫০ টাকাসহ তাকে আটক করা হয়। সে ওই মহল্লার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্যব্য আইনে মামলা দায়ের করলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়।
অপরদিকে সোমবার সদর থানা পুলিশ পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় পেট্রোল ডিউটি করাকালে গোপনে সংবাদ পান যে, সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ি পোস্ট অফিসের সামনে মাসুম সরকার (৩৭) বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে গাঁজা মজুত রেখেছেন। পরে সদর থানার এসআই (নি:) মুকুল চন্দ্র সেন সঙ্গে ফোর্স নিয়ে মাসুমের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
মাসুমের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির ভেতর থেকে ৫টি নীল পলিথিন ব্যাগে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত মাহাতাব উদ্দিন সরকারের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..