× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

ঝিনাইদহ প্রতিনিধি(আরিফ মোল্ল্যা)

ঝিনাইদহ কালীগঞ্জে পশু খাদ্যে ভেজাল শেখ এন্টারপ্রাইজকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০২২
পশু খাদ্যে ভেজাল শেখ এন্টারপ্রাইজকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঝিনাইদহ কালীগঞ্জে পশু খাদ্যে ভেজাল মিশিয়ে বিক্রি করার সময় মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা দিলেন কালীগঞ্জ বাজারের মুরগিহাটা মোড়ের শেখ এন্টার প্রাইজের মালিক শেখ কামাল।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন এই জরিমানা আদায় করেন।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন জানতে পারেন পৌরসভার ২নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের ভিতর শেখ এন্টারপ্রাইজের মালিক কামাল শেখের গোডাউনে গোখাদ্যে ভেজাল দেওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হয়ে গোখাদ্যে ভেজাল মেশানো হাতেনাতে প্রমানপান।

পশু খাদ্যে ভেজার মেশানোর অপরাধে অভিযুক্ত কালাম শেখকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন।

একাধিক ব্যাক্তি জানান দীর্ঘ দিন ধরে তারা পশু খাদ্যে ভেজাল দিয়ে আসছিলো। এসময় কালীগঞ্জ থানার এসআই ইব্রাহিম সঙ্গীও ফোর্স নিয়ে উপস্তিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন জানান, পশু খাদ্যে ভেজাল মেশানোর অপরাধে শেখ এন্টারপ্রাইজের মালিক শেখ কামালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..