× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়া ও চীনের প্রতিনিধিদলের পৃথক সৌজন্য সাক্ষাৎ রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে অস্ট্রেলিয়ার প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান বেনাপোল বন্দরের ট্রাফিক পরিচালক শামীম হোসেন নাটোরে বদলির প্রজ্ঞাপণ জারি, খবর ছড়িয়ে পড়ায় বন্দরজুড়ে তোলপাড়” জুলাই কোনো একটি দল, গোষ্ঠী বা গ্রুপের অর্জন নয়, জুলাই এ দেশের সকল মানুষের অর্জন – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সতর্ক অবস্থানে প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি ও পদায়ন জাতীয় সংসদই হবে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি গঠন উপকূলীয় সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় প্রকৃতিভিত্তিক সমাধানই কার্যকর পথ: সুলতান সালাউদ্দিন টুকু জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা: মির্জা ফখরুল

এটিএম জালিয়াতিতে প্রায় ৫০ ব্যক্তি-প্রতিষ্ঠান জড়িত

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০১৬

এটিএম বুথ জালিয়াত চক্রের সঙ্গে বাংলাদেশের প্রভাবশালী প্রায় ৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত বলে তথ্য পেয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।

মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম।

এটিএম জালিয়াতির ঘটনায় আটক জার্মান নাগরিক পিটার সেজেফান মাজুরেকসহ ৩ ব্যাংক কর্মকর্তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেরিয়ে হয়ে আসে বলে জানান ডিএমপির অতিরিক্ত এ কমিশনার।

মনিরুল ইসলাম বলেন, আমরা নিশ্চিত হয়েছি পিটার জাল পাসপোর্ট ব্যবহার করতো। গত এক বছরে পিটার কোটি কোটি টাকা সর্বাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে হাতিয়ে নিয়েছে। এসব কাজে দেশের প্রায় ৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত।

তিনি আরো বলেন, মার্চেন্ট, ব্যাংক কর্মকর্তা, রেস্টুরেন্ট ব্যবসায়ী, সঙ্গীত অঙ্গন এবং ব্যাংকারদের বিশাল একটি সিন্ডিকেট আর্ন্তজাতিক চক্রের সঙ্গে যোগসাজশে এটিএম বুথ ছাড়াও পস মেশিনের মাধ্যমে নিয়মিত এ কাজ করে চক্রটি। ব্যবসায়ী প্রতিষ্ঠানে পস মেশিনে গোপন ক্যামেরা ব্যবহার করে গ্রাহকের টাকা তুলে নেয় চক্রের সহায়তায়।

তবে এ জালিয়াত চক্রের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত কি না এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, কোনো পুলিশ সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..