× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

ভোলায় ৩৫ মণ জাটকা জব্দ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

ভোলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ মার্চ) ভোরে তেঁতুলিয়া নদীর চন্দ্র প্রসাদ এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ ফেব্রুয়ারি) গভীর রাতে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি টিম তেঁতুলিয়া নদীতে অভিযান শুরু করে।

মঙ্গলবার ভোরে একটি ট্রলারকে পালিয়ে যেতে দেখে তল্লাশি চালায় পুলিশ সদস্যরা। এ সময় ওই ট্রলার থেকে ১৪ ড্রাম (৩৫ মণ) জাটকা পাওয়া যায়। এতে এসব জাটকা ও ট্রলারটি জব্দ করা হয়। তবে মাছের সঙ্গে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য বিভাগের উপস্থিতিতে জব্দ করা মাছ অসহায়, দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..