× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

সিএনজি ড্রাইভারগণ বেপোরোয়া ভাবে মিটার বিহীন ভাড়া আদায় করছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

প্রানতোষ তালুকদার : রাজধানী ঢাকা শহরের সিএনজি ড্রাইভারগণ বেপোরোয়া ভাবে মিটার বিহীন ভাড়া আদায় করছে এবং অনেক সময় দেখা যাচ্ছে বেশিরভাগ সিএনজির মিটারে বিল বেশি আসছে। এটা কি করে সম্ভব? একজন সিএনজির ড্রাইভারকে জিজ্ঞেস করা হল যে মিটার এ অতিরিক্ত বিল কিভাবে আসে? উত্তরে সিএনজি ড্রাইবার বলল, মিটারগুলি চায়না মিটার এবং যারা তৈরি করে তারা ত্রুটি-বিচ্ছুতি করে তৈরি করে। এটা সিএনজি ড্রাইভারদের দোষ নয়।
একজন লোক ফার্মগেইট থেকে মহাখালী আসতেই দেখে যে মিটারে ১৪০ টাকা বিল এসেছে। এই নিয়ে তুমুল হৈচৈ। কিন্তু কিছু করার করার বা কারো কিছু দেখার নেই। লোকটি ঝগড়াঝাটি হৈচৈ করে ভাড়া দিয়ে চলে গেল।
এভাবে প্রায় সিএনজিতেই দেখা যাচ্ছে মিটার বিহীন অতিরিক্ত ভাড়া আদায় নচেৎ মিটারে বেশী করে বিল উঠিয়ে হাতিয়ে নিচ্ছে জনসাধারণের পকেটের টাকা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অনেক সিএনজি ড্রাইভার মিটারবিহীন ভাড়া আদায় করছে। মিটারে যেতে চায় না সিএনজি ড্রাইভারগণ। এই নিয়ে ঢাকার শহরের জনগণ নানান অসুবিধা, হয়রানীও দুর্ভোগে ভুগছে। জনগণ সরকারের কাছে এর প্রতিকার চায় ও সুবিচার চায়।


এ ক্যটাগরির আরো খবর..