× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

নিউজ ডেস্ক

ডাকাতির স্বর্ণালঙ্কারসহ ৯ ডাকাত গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
নোয়াখালী

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতি হওয়া ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৮ হাজার ৬৫০ টাকাসহ ৯ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো খোরশেদ আলম পিটু, ছালাউদ্দিন, মিজানুর রহমান মিজান, আবদুর রহিম, মো. আবদুল, মোশাররফ হোসেন, ফোরকান উদ্দিন, নুরুল ইসলাম ও সুমন চন্দ্র কুরী।

শনিবার (২৫ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, গত ৩ ডিসেম্বর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় লক্ষ্মীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৭ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..