× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

আগৈলঝাড়ায় গার্মেণ্টস কর্মী গণধর্ষিত, থানায় মামলা, গ্রেপ্তার-৩ থানায় মামলা, গ্রেপ্তার-৩

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা :বরিশালের আগৈলঝাড়ায় ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামে গণধর্ষনের শিকার হয়েছে এক গার্মেণ্টস কর্মি। এ ঘটনায় সোমবার গভীর রাতে ধর্ষিতা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে।

পুলিশ অভিযান চালিয়ে সহযোগী এক মহিলা ও দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে।
ধর্ষিতা, পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের যুবতী (১৯)র ২ বছর পূর্বে পাশ্ববর্তি আগৈলঝাড়া উপজেলার বাসাইল গ্রামের রুহুল আমিন শিকদার (৩০)র সাথে বিয়ে হয়।

কয়েক দিন আগে যুবতীর সঙ্গে ঢাকায় পরিচয় ও ঘনিষ্ঠ বন্ধুত্ব হয় গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের জাহিদ হোসেন (২৭)র সঙ্গে। ধর্ষিতা জানান, তাকে জাহিদ হোসেন তার নিকট আত্মীয়র বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গত রবিবার রাতে মাহিলাড়া গ্রামে নিয়ে তার বন্ধু কামরুল হাওলাদার (৩০) ও সাঈদ সেরনিয়াবাত সঙ্গে পরিচয় করে দেন।

ওই দিন রাত সাড়ে ১১ টায় কামররুল হাওলাদার ও সাঈদ সেরনিয়াবাত সহ কয়েক বন্ধু যুবতীকে নিয়ে আগৈলঝাড়া উপজেলার রতনপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের সরদার হুমায়ুন কবিরের বাড়ী নিয়ে যায় এসময় তার স্ত্রী পুষ্প বেগম বাড়িতে ছিলেন। সেখানে সাঈদ সেরনিয়াবাতসহ তার বন্ধুরা যুক্ত হন স্বপন হাওলাদার (২৭) সুজন মিয়া (২৬), শাহাদাত ভূইয়া (২৫)সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন যুবক।

ধর্ষিতা অভিযোগ করেন, সাঈদ সেরনিয়াবাত তাকে ভয়ভীতি দেখিয়ে সেখানে প্রথমে সাঈদ পরে তার বন্ধুরা পালাক্রমে তাকে ধর্ষন করে দিনভর আটকে রাখে। সোমবার রাতে ধর্ষিতা আগৈলঝাড়া থানায় উপস্থিত হয়ে ৮ জনের নাম উল্লেখসহ ৪/৫ জনের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত সাঈদ সেরনিয়াবাত, শাহাদাৎ ভূইয়া ও সহযোগী পুস্প বেগম কোন কথা বলতে রাজি হননি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনায় জড়িত প্রধান আসামি উপজেলার সেরাল গ্রামের জালাল সেরনিয়াবাতের ছেলে সাঈদ সেরনিয়াবাত, আজাহারের ছেলে শাহাদাৎ হোসেন ও সহযোগী দত্তেরাবাদ গ্রামের সরদার হুমায়ুন কবিরের স্ত্রী পুস্প বেগম কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।#


এ ক্যটাগরির আরো খবর..