× Banner
সর্বশেষ
তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক

প্রধান শিক্ষক জালিয়াতির মাধ্যমে ৪জন সহকারি শিক্ষক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার, যশোর: যশোর চৌগাছা উপজেলার মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালিয়াতির মাধ্যমে ৪জন সহকারী শিক্ষক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ দুপুরে মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসির উদ্যোগে এ মানববন্ধন করা হয়। ঘন্টা ব্যাপি মানববন্ধনে দুই শতাধিক এলাকাবাসি অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, দুর্নীতির কারণে পুলিশের চাকরি থেকে বরখস্ত হন প্রধান শিক্ষক নুর ইসলাম। এরপর তিনি প্রধান শিক্ষকের চাকরিতে যোগদান করেন। তিনি জালিয়াতির মাধ্যমে নিজের স্ত্রীকে সহকারী শিক্ষক ভাতিজাকে নৈশপ্রহরী পদে নিয়োগ দিয়েছেন। অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন এলাকাবাসি।
মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বলেন, শিক্ষক নিয়োগের ব্যাপারে আমরা কিছুই জানি না। যাদের চাকরির কথা বলা হচ্ছে তারা কোনদিন স্কুলে আসেনি ছাত্র-ছাত্রীদের ক্লাসও নেননি।


এ ক্যটাগরির আরো খবর..