× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে কলি

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে কলি

জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবলকে সঙ্গী করে ডান পা দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন রংপুরের কাউনিয়া কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী কলি রানী।

বৃহস্পতিবার (২ জুলাই) কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্র গিয়ে দেখা গেছে, অন্য পরীক্ষার্থীদের সঙ্গে বসে পা দিয়ে খাতায় লিখে পরীক্ষা দিচ্ছেন তিনি।

কলি রানী কাউনিয়া উপজেলার গদাই গ্রামের মৃত মনোরঞ্জন রায়ের মেয়ে।

শারীরিক সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতাকে জয় করে আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে কলি রানী।

কলির মা রূপালী রানী জানান, তার মেয়ে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় কলির বাবা মারা যান। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট কলি রানী।

পারিবারিক সহযোগিতা, সহপাঠীদের উৎসাহ, শিক্ষকদের অনুপ্রেরণা আর নিজের অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে সে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। শুধু লেখাপড়াই নয়, গানেও রয়েছে তার অসাধারণ দক্ষতা। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে সে একাধিক পুরস্কার অর্জন করেছে। এছাড়াও ডান পা দিয়েই কম্পিউটার ও মোবাইল পরিচালনা করতে পারে সে।

কলি রানী জানান, লেখাপড়া শেষ করে বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করতে চান। সে প্রমাণ করতে চায়, শারীরিক প্রতিবন্ধকতা কখনোই স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না।

এর আগে সে পায়ে লেখেই প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ গ্রেড এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। কলি তার স্বপ্ন জয়ে সবার আর্শিবাদ কামনা করেছে।

কাউনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম বলেন, শারিরীক প্রতিবন্ধী হিসেবে আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও কলি রানীর ইচ্ছায় সবার সঙ্গে ৩০২ নং কক্ষে বসে সে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

বোর্ডের নিয়ম অনুযায়ী তাকে ৩০ মিনিট সময় বেশি দেওয়া হয়েছে। সে প্রথম দিনের পরীক্ষায় সাচ্ছন্দ্যে অংশ নিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..