× Banner
সর্বশেষ
তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক

৫শ’ শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের জন্য কমফোর্ট সেন্টার স্থাপন করবে রোটারি ডিস্ট্রিক

admin
হালনাগাদ: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
৫শ’ শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের জন্য কমফোর্ট সেন্টার স্থাপন করবে রোটারি ডিস্ট্রিক

স্টাফ রিপোর্টার, যশোর : মেয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারাদেশে সরকারি-বেসরকারি ৫শ’ শিক্ষা প্রতিষ্ঠানে কমফোর্ট সেন্টার স্থাপন করবে রোটারি ডিস্ট্রিক ৩২৮১।
বাংলাদেশ রোটারি প্রায়োরিটি কমিউনিটি প্রজেক্টের আওতায় ৪২ কোটি টাকা ব্যয়ে এ কমফোর্ট সেন্টার স্থাপন করা হবে। আজ বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবে বার্ষিক পরিকল্পনা উপস্থাপন বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির গর্ভনর ব্যারিষ্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত অবকাঠামো গড়ে না ওঠায় সুস্বাস্থ্যকর টয়লেটের অভাব রয়েছে। যে কারণে বছরে ৪৪ লক্ষাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ কারণে বিশেষ করে বয়সন্ধিকালীন সময়ে মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। এ সমস্যার সমাধানে কাজ করতে চায় রোটারি ডিস্ট্রিক।
তিনি আরো বলেন, রোটারি ক্লাবগুলো সারাবছর বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে। আগামীতেও তা অব্যাহত থাকবে। সেইসাথে দেশের উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন বিষয়ক সংবাদ প্রচারে উৎসাহ দিতে রোটারি মিডিয়া ফেলোশিপ ও রোটারি উন্নয়ন সাংবাদিকতা পুরস্কার চালু করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে রোটারি লে. গর্ভনর জাহিদ হাসান টুকুন, লে. গর্ভনর এজেডএম সালেকসহ রোটারি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সংগঠনটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


এ ক্যটাগরির আরো খবর..