বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পৃথক পুলিশি অভিযানে উপজেলার পৃথক এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানামূলে ২ জন আসামিকে আটক করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আজ শনিবার (১৬ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পেরণ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার কৈগাড়ি গ্রামের মোঃ আহাদ আলীর ছেলে মোঃ এনামূল হক (৩৩) এবং একই উপজেলার পেং হাজারকি গ্রামের মোঃ মুনসুর আলীর ছেলে মোঃ সেলিম আলী (৪২)।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ক্যটাগরির আরো খবর..