× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

অনলাইন ডেস্ক

ঝিনাইদহে সিঁদুর খেলায় মেতেছিল নারীরা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
ঝিনাইদহে সিঁদুর খেলায় মেতেছিল নারীরা

ঝিনাইদহ প্রতিনিধি 
সিঁদুর খেলায় মেতেছিল ঝিনাইদহের নারীরা। দেবী দুর্গার বিদায়ের আগে শুক্রবার সকালে শহরের বারোয়ারি পূজা মন্দির, চাকলাপাড়া পূজা মন্দির, কালীতলা পূজা মন্দিরসহ বিভিন্ন স্থানের মন্ডপে মন্ডপে চলে সিঁদুর কোটা যাত্রা। সকালে পূজার্চনার পর দেয়া হয় পুষ্পাঞ্জলি।

এরপরই হিন্দু বিবাহিত নারীরা দেবীর পায়ে লাল টকটকে সিঁদুর নিবেদন করেন। পরে সেই সিঁদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভ কামনা করেন। সেই সাথে স্বামী সন্তানের মঙ্গল কামনা করেন।
শহরের বারোয়ারি পূজা মন্দিরে আসা পিয়াংকা নামের এক ভক্ত জানান, দুর্গাদেবীর পায়ে সিঁদুর দেওয়ার আমরা সেই সিঁদুর সারাবছর ব্যবহার করি। সিঁদুর কোটা যাত্রার মাধ্যমে স্বামী ও সন্ত্রানের দীর্ঘায়ু কামনা করি। তারা যেনো ভালো থাকেন এই কামনা করি আমরা।
মুক্ত নামের এক ভক্ত বলেন, দেবী দুর্গার আজ বিদায়ের দিন। প্রতিবছর মা দুর্গা আসে অশুররূপী অপশক্তিকে বধ করতে। আমরা এবার কামনা করি দেবী দেশ তথা বিশ্ববাসীকে করোনামুক্ত করবে। সারা পৃথিবী থেকে করোনা দুর হবে এই কামনা করি।


এ ক্যটাগরির আরো খবর..