× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু

ACP
হালনাগাদ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে - আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভৌগোলিক অবস্থান ও সম্ভাবনা বিবেচনায় লালমনিরহাট ‘মৎস্য গবেষণা ইনস্টিটিউট’ শুধু এ জেলার জন্য নয়, বরং সমগ্র উত্তরাঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

আজ লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট নির্মাণের প্রস্তাবিত এলাকা পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট প্রাকৃতিক জলসম্পদ, নদ-নদী ও বিল-ঝিল সমৃদ্ধ একটি সম্ভাবনাময় এলাকা। তিস্তা, ধরলা, সানিয়াজানসহ অসংখ্য নদী ও জলাশয় এ জেলার মৎস্যসম্পদকে করেছে বৈচিত্র্যময়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আধুনিক গবেষণা, প্রযুক্তি ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অভাবে এ অঞ্চলের মৎস্যসম্পদের যথাযথ ব্যবহার ও উন্নয়ন এখনো সম্ভব হয়নি।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, নদীর নাব্যতা হ্রাস, অতিরিক্ত মাছ ধরা ও রোগব্যাধির কারণে মৎস্যসম্পদ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সমস্যার টেকসই সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে একটি আধুনিক মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্থাপন অত্যন্ত জরুরি। এমন একটি প্রতিষ্ঠান হলে স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, নতুন জাত উদ্ভাবন, মাছের রোগ নির্ণয় ও প্রতিকার এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে গবেষণা করা সম্ভব হবে। এছাড়া, এ মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্থাপিত হলে স্থানীয় মৎস্যচাষিদের প্রশিক্ষণ প্রদান, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দেশের মৎস্যখাত আরো সমৃদ্ধ হবে।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..