× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মাসজিদে কুবা ও মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
সাতক্ষীরা মাসজিদে কুবা ও মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা মাসজিদে কুবা ও মাদ্রাসার উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৯ রমজান) বাদ আসর মাসজিদে কুবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
শেখ মনির আহম্মদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করবেন মাসজিদে কুবা মসজিদ কমিটির সভাপতি জি. এম. নূর ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল হুদা, নবজীবন পরিচালক তারেক খান, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান, সুলতানপুর বড়বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক, সদর হাসপাতাল মসজিদের ইমাম মুফতি সাইফুল্লাহ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম বাবু, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ শফিউল্লাদোলা সাগরসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ ইফতার সম্মিলনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি কামনা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..