হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে পর্যালোচনা করা হবে – ধর্মমন্ত্রী

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে পর্যালোচনা করা হবে – ধর্মমন্ত্রী

ভবিষ্যতে হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সম্ভাব্য সবদিক পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, আগামী হজ মৌসুম থেকে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে। এবারের হজের সার্বিক প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এজন্য আগামী হজ থেকে যেন ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে চেষ্টা করবো আমরা।

তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করবো। জনগণের খেদমত করাই আমাদের উদ্দেশ্য। আর এসব কাজে সবসময় সংবাদমাধ্যমের সহযোগিতা পেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, অর্থ সম্পাদক রকিবুল হক, সাংগঠনিক সম্পাদক আকতার হাবিবসহ অন্যরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।