× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

ACP
হালনাগাদ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বলেছেন, টাকার অভাবে একজন মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক। বাংলাদেশে কোনো ছাত্র-ছাত্রী যেন ঝরে না পড়ে- এটিই মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নির্দেশ।

আজ দুপুরে রাঙ্গামাটি জেলার দুর্গম বরকল উপজেলা পরিদর্শনকালে বরকল উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষার্থী ইশিকা চাকমার পরীক্ষা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে মন্ত্রী দীপেন দেওয়ান এ মন্তব্য করেন।

বরকলের জুনো পাহাড় উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ইশিকা চাকমা। ভূষণছড়া ইউনিয়নের দুর্গম জারুলছড়ি এলাকার বাসিন্দা ইশিকার পরিবার মাত্র ৭ হাজার টাকার অভাবে তার এসএসসি পরীক্ষা দিতে না পারার বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিল। বিষয়টি জানতে পেরে মন্ত্রী দীপেন দেওয়ান অত্যন্ত ব্যথিত হন এবং তাৎক্ষণিকভাবে ইশিকার পরীক্ষার যাবতীয় খরচ সরকারের পক্ষ থেকে বহন করার ঘোষণা দেন। তিনি দৃঢ়ভাবে বলেন, ইশিকা অবশ্যই এ বছর পরীক্ষা দেবে। তার স্বপ্ন পূরণে যা প্রয়োজন আমরা তা করব। মন্ত্রী দীপেন দেওয়ান এমপি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান এর অভিপ্রায় নিয়ে আমি তোমাদের মাঝে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাংলাদেশে কোনো ছাত্র-ছাত্রী যেন ঝরে না পড়ে।

মতবিনিময় সভায় মন্ত্রী ঘোষণা করেন যে, দুর্গম এলাকার শিক্ষার্থীদের সহায়তায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার জন্য ১০ লক্ষ টাকা নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে অর্থের অভাবে পরীক্ষা দিতে না পারার মতো ঘটনার পুনরাবৃত্তি আর হবে না।

নিজের জীবনের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, আমিও তোমাদের মতো সাধারণ ছাত্র ছিলাম, সেখান থেকে কঠোর পরিশ্রম করে বিসিএস জুডিশিয়াল সার্ভিসে যোগ দিয়েছিলাম। তোমরাও পারবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আমি এবং সরকার তোমাদের পাশে আছি।

উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বরকলের মোবাইল নেটওয়ার্ক সমস্যার দ্রুত সমাধান এবং কাপ্তাই হ্রদের নাব্য ফিরিয়ে আনতে খনন কাজ শুরুর প্রতিশ্রুতি দেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বরকল উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. রিজাউল করিম, মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈম এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..