× Banner
সর্বশেষ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে – তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন

ACP
হালনাগাদ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন

সোমববার (২০ এপ্রিল) আশকোনা হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের হজ আদায়ে প্রথম তিন দিনে সৌদি আরবে পৌঁছেছেন ১২ হাজার ৮৫৫ হজযাত্রী। হজ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি লাঘবে আন্তরিকভাবে কাজ করছেন তারা। হজযাত্রীদের পদচারণায় মুখর আসকোনা হজ ক্যাম্প। এখানেই বোর্ডিং পাসসহ ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ করতে পারছেন হজযাত্রীরা।

এ বছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পেয়েছেন ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনাকারী এজেন্সির সংখ্যা ৬৬০টি। এর মধ্যে লিড এজেন্সি ৩০টি, বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

২০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৩২টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। বিভিন্ন এয়ারলাইন্স ভিত্তিক হজযাত্রীদের বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ১২টি ফ্লাইটে ৪,৯৭৪ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছেন। সৌদি এয়ারলাইন্স: এই এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটের মাধ্যমে মোট ৪,৬৬৭ জন হজযাত্রী গন্তব্যে পৌঁছেছেন। ফ্লাই নাস এয়ারলাইন্স: ফ্লাই নাস-এর মোট ৮টি ফ্লাইটে ৩,২২৪ জন হজযাত্রী সৌদি আরব গমন করেছেন।

অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ৩২টি ফ্লাইটে সর্বমোট ১২,৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে বড় একটি অংশ এখনো গমনের অপেক্ষায় আছেন।

অবশিষ্ট হজযাত্রীর সংখ্যা: বর্তমানে আরও ৬৫,৩৯৫ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

সৌদি আরব যাওয়ার মোট ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০টি, সৌদি এয়ারলাইনসের ৭৫টি এবং ফ্লাই নাস এয়ারলাইনসের ৩০টি। সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হবে ২১ মে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


এ ক্যটাগরির আরো খবর..