× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

উত্তরপ্রদেশে দেড় বছরের শিশুকে ধর্ষণ করে মেরে ফেলে রাকিবুল

Dutta
হালনাগাদ: বুধবার, ২৩ জুন, ২০২১
শিশুকে পায়ুপথে ধর্ষণ

উত্তর প্রদেশে দেড় বছরের শিশুকে ধর্ষণ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে রাকিবুলের ওপর। পালাতে গিয়ে এনকাউন্টার।

২২শে জুন মঙ্গলবার উত্তর প্রদেশের বহরাইচ জেলার কোতওয়ালি নানপাড়া এলাকায় ধর্ষণে অভিযুক্ত রাকিবুল পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁর পায়ে গুলি করে।

জানা যায় শিশুটিকে ঘুমন্ত অবস্থায় তাঁর মার কাছ থেকে অপহরণ করে নিয়ে যায় রাকিবুল।
এরপর সে ওই শিশুটিকে গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে। ঘটনার খবর পেতেই গ্রামবাসীরা তাঁকে বেধড়ক মারধোর করে। অপহরণ করা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। শিশুটির দেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।

শিশুটির বাবার অভিযোগে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি ধারা ৩৭৬ এবং পকসো আইনে FIR দায়ের করেছে। মঙ্গলবার রাকিবুলকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে যখন ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তৎপর হয়ে সঙ্গে সঙ্গে তাঁর পায়ে গুলি করে। পুলিশের গুলিতে আহত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..