× Banner
সর্বশেষ
বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি

স্যামসাং নিয়ে এলো “স্মার্ট হোম অফার”

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ স্যামসাং বাংলাদেশ লিমিটেড দিচ্ছে টিভিতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা নগদ মূল্য ছাড় এবং ফ্রি স্যামসাং গ্যালাক্সি জে১ এইস ও গ্যালাক্সি জে ২ হ্যান্ডসেট ।

বিশ্বের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ, বিশ্বের শীর্ষ বিক্রিত টিভি ব্র্যান্ডকে তার গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করতে নিয়ে এসেছে একটি নতুন অফার।

“স্মার্ট হোম” ক্যাম্পেইনটি স্যামসাংয়ের ১৫ টি মডেলের টিভিতে গ্রাহকদের দিচ্ছে সর্বনিন্ম ২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড়।

এ ছাড়াও গ্রাহকরা পাচ্ছেন স্যামসাং ৪০এইচ৫১০০, ৪০এইচ৫৫০০, ৩২জে৬৩০০ ও ৪০জে৬৩০০ মডেলের টিভিতে স্যামসাং গ্যালাক্সি জে১ এইস হ্যান্ডসেট এবং স্যামসাং ৪০এইচ৬৪০০ ও ৪৮এইচ৬৪০০ মডেলের টিভিতে স্যামসাং গ্যালাক্সি জে২ হ্যান্ডসেট।

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের এই অফারটি ২০১৬ সালের ১০ই ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। গ্রাহকরা এই সময়ের মধ্যে অফারটি উপভোগ করতে পারবেন।

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এর হেড অব কনজ্যুমার ইলেকট্রনিক্স ফিরোজ মোহাম্মদ এ নতুন অফার সম্পর্কে বলেন, “আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য ‘স্মার্ট হোম’ অফারটি ঘোষণা করতে পেরে খুবই আনন্দিত। গ্রাহকদেরকে বিশ্বের সর্বাধিক বিক্রিত টিভি ব্র্যান্ড স্যামসাংয়ের নতুন টেলিভিশন ব্যবহারের সুযোগ করে দিতে আমরা স্যামসাংয়ের বিভিন্ন মডেলের টিভিতে দিচ্ছি নগদ মূল্যছাড় ও ফ্রি গ্যালাক্সি হ্যান্ডসেট।”

আগ্রহী ক্রেতাগণ বিস্তারিত জানার জন্য ০৯৬১২-৩০০-৩০০ নম্বরে ফোন করতে পারবেন। স্যামসাং টিভি ও রেফ্রিজারেটরের অনুমোদিত ড্রিস্টিবিউটর হচ্ছে ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, সিঙ্গার ও র‌্যাংগস। গ্রাহকদেরকে এসব অনুমোদিত ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে অরিজিনাল স্যামসাং পণ্য দেখে ক্রয় করার জন্য অনুরোধ জানানো হচ্ছে ।


এ ক্যটাগরির আরো খবর..