মধুখালী প্রতিনিধিঃ শুক্রবার বেলা ১১.৩০মিনিটের সময় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া-কামারখালী বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কার সিদ্দিক এর স-মিলের সামনে একজন মোটর সাইকেল আরোহী (ঢাকা মেট্রো-ল-৪৭-৭৫৭৮) খড়ি বোঝাই ট্র্যাক(ঢাকা মেট্রো-ড-১৪-১৭৪৩)এর চাপায় নিহত হয়।
নিহত ব্যক্তির নাম মোঃ সোহরার হোসেন, পিতাঃ মৃতঃ নুরুদ্দিন মোল্যা। বাড়ী ঝিকরগাছা, সাতক্ষীরা।
জানা যায় মধুখালী থানার এস.আই. মোঃ মাসুদ রানা সংবাদ পেয়ে কানাইপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিহত ব্যক্তি, মোটরসাইকেল এবং ঘাতক ট্র্যাক বুঝে দেন। তবে ট্র্যাক ড্রাইভার ও ট্র্যাক এর সংবাদ লেখার আগ পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।