× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

সিদ্ধান্ত পরিবর্তন মাত্র এক ঘণ্টার ব্যবধানে

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: নিজেদের অবস্থান থেকে সরে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সিদ্ধান্ত মেনে নিল পার্টির সংসদীয় কমিটি মাত্র এক ঘণ্টার ব্যবধানে।

মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক শেষে বেরিয়ে এসে বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা এক ঘণ্টা আগে যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেখান থেকে সরে এসেছি। আমরা স্যারের (এরশাদ) সিদ্ধান্ত মেনে নিয়েছি।’

এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে এরশাদ ঘোষিত দলের কো-চেয়ারম্যান জি এম কাদের ও সদ্যঘোষিত মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সংসদীয় কমিটি  প্রত্যাখ্যান করেছে বলে জানান তাজুল ইসলাম। এসময় তিনি আরো বলেছিলেন, তার (এরশাদের) এ সিদ্ধান্তে একজন এমপিও একমত হননি।

প্রসঙ্গত, গত রোববার রংপুরে এরশাদ তার ভাই জি এম কাদেরকে দলে কো-চেয়ারম্যান করেন। এর একদিন পর দলের অপর একটি অংশ তার স্ত্রী রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেন। এ নিয়েই এরশাদ ও রওশন এরশাদ পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..