× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

আগৈলঝাড়ায় ২৩তম পার্বত্য শান্তিচুক্তি দিবস পালিত

Kishori
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
আগৈলঝাড়ায় পার্বত্য শান্তিচুক্তি দিবস

আগৈলঝাড়া প্রতিনিধিঃ অশান্ত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তির সুবাতাস ছড়ানোর ২৩তম বর্ষ পালন উপলক্ষে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি প্রণেতা, তৎকালীন চিফ হুইপ, বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবীক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নিজ এলাকা বরিশালের আগৈলঝাড়ায় ২৩তম পার্বত্য শান্তিচুক্তি দিবস করোনার মধ্যে ঘটাকরে পালিত হয়েছে।

এ উপলক্ষে আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে বুধবার (২ ডিসেম্বর)সকাল দশটায় উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের ঐতিহাসিক দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন শান্তি বাহিনীর শীর্ষ নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা ও সরকারের মধ্যে পার্বত্য চট্রগ্রামের দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংগ্রাম বন্ধে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যা পার্বত্য চট্রগ্রাম চুক্তি বা শান্তিচুক্তি নামে বেশি খ্যাতি পেয়েছে। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উদ্যোগে সাবেক চিফ হুইপ ও বর্তমানে মন্ত্রী পদমর্যাদার পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি পরিবীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নেতৃত্বে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তারপর থেকে প্রতি বছর এই দিনে বরিশাল বিভাগ তথা দেশব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..