× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

ভ্যানচালকের একমাত্র মেয়েকে বাঁচাতে পাশে দাঁড়ালেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফ

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ভ্যানচালক বাবা মেয়ের চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। চিকিৎসার জন্য নিজের ভ্যানটাও বিক্রি করে দিয়েছেন। শেষে মানুষের কাছে হাত পেতে ঔষুধ কিনতে হচ্ছে। কিন্তু একমাত্র মেয়ে রুম্পার চিকিৎসা নিয়ে হতাশায় ভুগছিলেন বাবা আনোয়ার হোসেন।

এসব ঘটনা শুনে কালীগঞ্জ উপজেলা বাকুলিয়া গ্রামের আনোয়ার হোসেনের একমাত্র মেয়ে রুম্পার চিকিৎসার জন্য ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নির্দেশে পাশে দাঁড়িয়েছেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। রুম্পার চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা ও ঢাকায় পাঠানোর জন্য এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। এছাড়াও রুম্পার চিকিৎসার জন্য তিনি সবসময় পাশে থাকবেন বলে জানিয়েছেন।

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের বাকুলিয়া গ্রামের ভ্যানচালক আনোয়ার হোসেনের একমাত্র মেয়ে রুম্পা (১১)। শ্রীরামপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্রী।

চিকিৎসকরা জানান, রুম্পার ডিম্বাশয়ে টিউমার। দ্রুত অপরাশেন না করালে রুম্পাকে বাঁচানো সম্ভব হবে না। অপারেশনে খরচ হবে প্রায় ৩ লক্ষ টাকা। টিউমার যত বড় হবে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। ইতি মধ্যে রুম্পার একটা পা পঙ্গু হয়ে গেছে।

রুম্পার বাবা আনোয়ার হোসেন জানান, একমাত্র মেয়ের চিকিৎসা করাতে গিয়ে আয়ের শেষ সম্বল ভ্যানটাও বিক্রি করে দিয়েছেন। এখন রাজ মিস্ত্রির যোগালের কাজ করেন। এখান থেকে যা আয় হয় সেটা দিয়েই সংসার খরচ ও মেয়ের চিকিৎসায় খরচ করেন।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, শিশু রুম্পার জন্য তিনি নগদ ১০ হাজার টাকা ও ঢাকায় চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সে পাঠানোর ব্যবস্থা করেছেন। এছাড়াও রুম্পার অপারেশনের জন্য বিভিন্ন পরীক্ষাসহ সবসময় তিনি পাশে থাকবেন।


এ ক্যটাগরির আরো খবর..