× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে ৫ হাজার তাল বীজ রোপন শুরু

Dutta
হালনাগাদ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
তাল বীজ রোপন শুরু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ‘দেশ আমার, ভাবনা আমার’ এ শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে এসোদেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগারের আয়োজনে ঝিনাইদহে ৫ হাজার তাল বীজ রোপন শুরু হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলার ডেফলবাড়ী গ্রামে এ কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ।

এ উপলক্ষে ডেফলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় ডেফলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ণ অধিদপ্তরের উপপরিচালক রিয়াজুল আলম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বিশিষ্ট কবি ও গীতিকার ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা সিরাজুল করিম, ক্রীড়া সংগঠক জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরি কর্মকর্তা আলমগীর হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন এসো দেশ গড়ি জহির রায়হান গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বৃক্ষপ্রেমিক জহির রায়হান।

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত রোধে ‘এসো দেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগার’র আয়োজনে আগামী সপ্তাহ ব্যাপী সদর উপজেলার বিভিন্ন গ্রামে ৫ হাজার তাল বীজ রোপন করা হবে বলে জানান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জহির রায়হান।


এ ক্যটাগরির আরো খবর..