× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

সালথায় জাকের পার্টির পবিত্র মিশন ও ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
জাকের পার্টির পবিত্র মিশন

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ৭ই সফর বিশ^ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের মহা পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে ফরিদপুরের সালথায় জাকের পার্টির মিশন ও ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় সালথা মাল্টি পারপাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা জাকের পার্টি। এসময় ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের সাথে কথা বলেন, জাকের পার্টির চেয়ারম্যান পীরজ¦াদা আলহাজ¦ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ও জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল।

উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ ছরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে মিশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া।

এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, জাকের পার্টি ওলামাফ্রন্ট ফরিদপুর বিভাগীয় সভাপতি মাওলানা মোঃ রইছ উদ্দিন, সদর উপজেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক আঃ কুদ্দুছ, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, সাংগঠণিক সম্পাদক সোনা মিয়া, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল, সাংগঠণিক সম্পাদক আবুল বাসার, মকিবুল ইসলাম প্রমূখ।

ভিডিও কনফারেন্সে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, জাকের পার্টি আল্লাহু ও রসুল (সাঃ) এর পার্টি। জাকের পার্টি বিশ^ওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান হুজুরের পার্টি।

জাকের পার্টি নূহের তৈরি। ধনী লোক কখনও জাকের পার্টি করে না। জাকের পার্টি করে গরীব দুখী মানুষ। যত মহা বিপদ আসুক না কেন, জাকের পার্টির পতাকাতলে যারা থাকবে তাদের আল্লাহু হেফাজত করবেন। সবাই জাকের পার্টির পতাকা তলে সমবেত থাকবেন। সব সময় খাজাবাবার কদম শক্ত করে ধরবেন। এমন একদিন আসবে, সেদিন পুথিবীতে কোন ঘুষ-দূর্ণীতি, অন্যায়-অত্যাচার, পাপাচার থাকবে না। সেদিন সারা পৃথীবিতে ইসলামের পতাকা উড়বে।


এ ক্যটাগরির আরো খবর..