× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

মা হলেন অভিনেত্রী শুভশ্রী, সন্তানের নাম ও রেখেছেন তারা

Kishori
হালনাগাদ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
মা হলেন অভিনেত্রী শুভশ্রী

মা হলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী। খুশির হাওয়া এখন রাজ-শুভশ্রীর পরিবার ঘিরে। নবজাতকের নাম রেখেছেন যুবান চক্রবর্তী।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৩৩ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় রাজ-শুভশ্রীর সন্তানের। নবজাতক পুত্রের ওজন হয়েছে ৩ কেজি।

আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ সকাল জানিয়ে শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রাজ। ধারণা করা হচ্ছে ছবিটা ছিল হাসপাতালে যাওয়ার আগের মুহূর্তে ধারণ করা।

খুশির হাওয়া চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবারে। রাজ-শুভশ্রীর জীবনে এল নতুন অতিথি! শনিবার বেলা দেড়টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী। মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ রয়েছেন।

খুশিতে ডগমগ নতুন বাবা রাজ! অপেক্ষা আর সইছিল না! রীতিমত দিন গুনছিলেন টলিউডের এই পাওয়ার কাপল! আজ সেই দিন গোনার অবসান হল।

গত কয়েক মাসের মধ্যেই রাজ-শুভশ্রীর জীবনে অনেক ঝড় বয়ে গিয়েছে । শুভশ্রীর সাধের ঠিক পরপরই অসুস্থ হয়ে পড়েন রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । করোনা রিপোর্ট পজিটিভ আসে। রাজও সংক্রমিত হয়ে পড়েন। যদিও রাজকে হাসপাতালে ভর্তি হতে হয়নি, তিনি হোম আইসোলেশনেই ছিলেন । কিন্তু রাজের বাবার মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..