× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের নতুন রাষ্ট্রদূত হিসেবে তারিক আহসানকে নিয়োগ

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ জুলাই, ২০২০

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর বিরুদ্ধে লাগামহীন দূর্নীতির অভিযোগ করায় নতুন রাষ্ট্রদূত হিসেবে তারিক আহসানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তারিক আহসান পর্তুগালে রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর স্থলাভিষিক্ত হবেন। তিনি বিসিএস নবম ব্যাচের (পররাষ্ট্র) ক্যাডার। বর্তমানে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

কর্মজীবনে তারিক আহসান শ্রীলঙ্কা, নিউইয়র্ক, রিয়াদ, জাকার্তা ও বার্লিনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর (আইও) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।

তারিক আহসান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি হেগের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন বিষয়ে পোস্ট-গ্রাজ্যুয়েট ডিপ্লোমা করেছেন।

তিনি নিউইয়র্ক ও সিঙ্গাপুরে বিভিন্ন প্রশিক্ষণ নিছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক মেয়ের জনক।

রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে আলোচিত কয়েকটি নিম্নরূপঃ

১। প্রবাসী বাংলাদেশীদের কল্যাণের জন্য আসা অর্থ প্রবাসীদের কল্যাণে, দেশের ভাবমূর্তি উন্নয়নে বা জাতীয় স্বার্থে খরচ না করে জাল বিল ভাউচার দেখিয়ে নিজের প্রয়োজনে ব্যবহার করা এবং অর্থ আত্মসাৎ করা ।

২। বিভিন্ন জাতীয় দিবস পালনের সময় নিজের বাসার কাজের লোক দিয়ে রান্না করে অনুষ্ঠান আয়োজন দেখিয়ে দশগূণ বিল করে পররাষ্ট্র মন্ত্রণালয় হতে আসা অর্থ পুরোটাই আত্মসাৎ করা ।

৩। বাসার কাজের লোক পরিচয়ে পর্তুগালে সরকারী খরচে নিয়ে যাওয়া নিজের নিকট আত্মীয়কে দূতাবাসে অবৈধভাবে চাকুরী দেয়া এবং প্রতি মাসে তার বেতনের সমুদয় অংশ রাষ্ট্রদূতের নিজ ব্যাংক একাউন্টে জমা করে আত্মসাৎ করা ।

৪। সরকারী সফরে দুই দিনের জন্য যেয়ে চার দিনের বিল করা । এমনকি সরকারী গাড়ি নিয়ে ব্যক্তিগত ভ্রমণে বারংবার স্পেনে যাওয়া এবং মিথ্যা বিল দিয়ে সরকারী অর্থ নেয়া ।

৫। ইকোনমী ক্লাসে বিমানে ভ্রমন করে জাল বিল ভাউচার দেখিয়ে দূতাবাস থেকে একাধীকবার বিজনেস ক্লাসের অর্থ নেয়া বা অতিরিক্ত অর্থ নেয়া । আমন্ত্রিত না হওয়া সত্ত্বেও নিজের স্ত্রীকে সরকারী অর্থ ব্যয়ে ভ্রমনে নিয়ে যাওয়া ।

৬। পর্তুগালে কিছু সাংবাদিকদেরকে অর্থ দিয়ে বিনিময়ে নিজের পক্ষে রিপোর্ট করানো । মাঝরাত পর্যন্ত নিজের বাসায় কমিউনিটির বিতর্কিত কিছু লোক নিয়ে আড্ডা দেয়া ।  কমিউনিটির বিভিন্ন গ্রুপের মধ্যে কলহ ও বিভেদ সৃষ্টি করা ।

৭। বিনা প্রয়োজনে সরকারী অর্থ খরচ করে আসবাবপত্র, টিভি ও অন্যান্য সামগ্রী কেনা । এমনকি বাসার নিত্য ব্যবহার্য জিনিসের মুল্য দূতাবাস হতে নেয়া ।

৮। তিন বছরে একবারের জন্যও কোন বিদেশী রাষ্ট্রদূত, কূটনীতিক বা পর্তুগাল সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাকে রাষ্ট্রদূতের বাসভবনে আমন্ত্রণ না জানানো । বরং ৫০-৬০ জন্য বাংলাদেশী নিয়ে অনুষ্ঠান আয়োজন করে ২০০ জনের বিল করে বিপুল অর্থ আত্মসাৎ করা ।

৯। প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন দল ও সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি করা, প্রবাসীদের সাথে খারাপ আচরণ, পরিণতিতে কমিউনিটি কর্তৃক বয়কট হওয়া এবং রাষ্ট্রদূত হিসেবে সর্বমহলে গ্রহণযোগ্যতা হারানো ।

১০। বিধিমালা অমান্য করে পর্তুগীজ না জানা নাদির শাহ শান্ত নামের এক বাংলাদেশী ব্যক্তিকে ট্রান্সলেটর হিসেবে দূতাবাসে নিয়োগ দেয়া এবং তাকে দিয়ে ভুয়া/ জাল বিল ভাউচার তৈরী করে সরকারী অর্থ আত্মসাৎ করা ।


এ ক্যটাগরির আরো খবর..