× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

দুই প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক থানায় অভিযোগ দায়ের

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৫ জুলাই, ২০২০

পরস্পর যোগসাজশে ভূমি মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদানকারী লালমনিরহাট নিবাসী কথিত শিক্ষক জনৈক ‘উকিল রায়’ ও ভূমি মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে পরিচয়দানকারী ‘সায়েম হোসেনের’ বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয় পল্টন মডেল থানায় আজ এক অভিযোগ দায়ের করেছে। উপর্যুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে।

গত ১২ জুলাই ২০২০ তারিখে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদে ‘সই জাল করে ভুয়া নিয়োগপত্র’ শীর্ষক এক প্রতিবেদন প্রচারিত হয়। উক্ত প্রতিবেদন তৈরির সময় প্রতারনার ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট রিপোর্টার কর্তৃক গৃহীত ভূমিমন্ত্রীর মতামতও প্রচারিত হয় উক্ত টিভি সংবাদ প্রতিবেদনটিতে। পরেরদিন ১৩ জুলাই উক্ত প্রতারণা সংশ্লিষ্ট ঘটনার সত্যতা যাচাই করার জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নির্দেশ প্রদান করেন।

ফলশ্রুতিতে ভূমি সচিব মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ প্রদান করেন। প্রতারণা সংঘটিত হওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ভূমি সচিবের নির্দেশে মন্ত্রণালয় আজ এ অভিযোগ দায়ের করে।

ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে কম্পিউটার অপারেটর সহ অন্যান্য পদে গত দুই বছরেরও অধিক সময় ধরে কোন নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হয়নি। ‘আউট সোর্সিং’-এর মাধ্যমেও এসব  পদে কোন নিয়োগ প্রদান করা হয়নি। প্রচারিত সংবাদে ভূমি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে পরিচয়দানকারী সায়েম-এর সাথে ভূমি মন্ত্রণালয়ের কোন সম্পৃক্ততা নেই। তিনি ভূমি মন্ত্রণালয়ের কোন কর্মচারী নন। ভূমি মন্ত্রণালয় মনে করে এ ব্যক্তি একজন ঠগ ও জালিয়াতকারী। একইভাবে জনৈক ‘উকিল রায়’ও ভূমি মন্ত্রণালয়ের নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে জালিয়াতি করে প্রতারণার শিকার ভুক্তভোগী কাছে ঘুষ গ্রহণ করেছেন বলে প্রতীয়মান। ভূমি মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদান করা একটি গুরুতর ও দণ্ডনীয় ফৌজদারি অপরাধ।

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় কিংবা এর আওতাধীন দপ্তর/সংস্থায় চাকুরী প্রদানের নাম করে কেউ যদি অর্থ দাবী করে তাহলে তৎক্ষণাৎ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সম্মানিত নাগরিকগণকে পরামর্শ প্রদান করা হয়েছে মন্ত্রণালয় থেকে। ভুয়া নিয়োগে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয় বেশ কয়েকবার সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..