× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

ঝিনাইদহে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৬ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে সীমিত পরিসরে যুব মহিলা লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দলটির জেলা শাখার আয়োজনে সোমবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ যুব মহিলা লীগ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ-সভাপতি নাজমা খাতুন, আফরোজা সুলতানা, সাংগঠনিক সম্পাদক বেবী নাজনিন, যুগ্ম সম্পাদক মিতা মায়া, সদস্য গুলশান আরা, তন্নী খাতুন, রোজিনা খাতুন প্রমুখ।

বক্তারা, যুবলীগের ভাবমুর্তি আরও উন্নত করতে করোনাকালে অসহায় ও দুস্থদের পাশে দাড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..