× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

জ্বরের সময় কি খাবার কম খেতে হয়?

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: জ্বরের সময় খাবার সহজে হজম হবে না ভেবে অনেকেই কম খেতে বলেন। আসলে কি তাই? বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে টাইমস অব ইন্ডিয়ার স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে এর উত্তর।

জ্বর হলে খাবার এবং পানীয় বেশি করে খেতে হয়। এ সময় পানীয় জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া জরুরি। এর কারণ, অসুস্থতার সঙ্গে লড়াই করতে গিয়ে শরীর অনেক ফ্লুইড (তরল) হারায়। বিশেষ করে ডায়রিয়া ও বমির পরে শরীর যখন বারবার পানিশূন্য হয়ে যায়, তখন বেভারেজ জাতীয় ইলেকট্রোলাইট বেশি করে গ্রহণ করা জরুরি। এ সময় ফলের রস, মুরগি বা সবজির স্যুপ ইত্যাদি খাওয়া প্রয়োজন।

তবে এ সময় রোগীকে ভারী খাবার না দিয়ে অর্ধতরল বা নরম খাবার খাওয়ালে ভালো হয়। কারণ, ফাস্টফুড, ভাজাপোড়া খাবার, অতিরিক্ত শক্ত খাবার, কড়া কফি, কোল্ড ড্রিংকস ইত্যাদি হজমে অসুবিধা করতে পারে। এ সময়ে নরম পাতলা খাবার, জাউভাত, সাগু, পুডিং, সুজি, নরম কাঁটা ছাড়া মাছ ইত্যাদি খাওয়াতে পারলে ভালো। তবে খাওয়ার পরিমাণ কমানো যাবে না। খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

অধিকাংশ ভাইরাস জ্বর তিন দিনের মধ্যে নিজে নিজেই সেরে যায়। তবে তিন দিনের বেশি জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


এ ক্যটাগরির আরো খবর..