× Banner
সর্বশেষ
সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর তরুণদের দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে -শিক্ষামন্ত্রী ডিএসসিসি ও নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকারের জরুরি উদ্যোগ -এলজিইডি প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালকিনিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানো হবে – শিক্ষামন্ত্রী ঠাকুরগাঁওয়ে কুরবানী ঈদ সামনে রেখে ব্যস্ত খামারিরা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ  ৬০০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো; এখন শান্তিপূর্ণ রাজনৈতিক, সামাজিক পরিবেশ বজায় রয়েছে-তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য পরীক্ষায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

ACP
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
স্বাস্থ্য পরীক্ষায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

স্বাস্থ্য পরীক্ষায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালের অঙ্গ প্রতিষ্ঠান এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি গুলশান এভিনিউয়ে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড  থেকে স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড-এর প্রধান, অধ্যাপক. উ.খ.ফ. খান মজলিশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর ইভিপি ও হেড অব কনজিউমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড-এর বিজনেস ডেভলপমেন্ট বিভাগের ডেপুটি ম্যানেজারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..