× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা

ACP
হালনাগাদ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক - মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা

হামের প্রাদুর্ভাব রোধে আজ সোমবার থেকে সারা দেশে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে জনবল ও চিকিৎসা সামগ্রী দিচ্ছে ব্র্যাক। এই টিকাদান কর্মসূচিতে ব্র্যাকের পক্ষ থেকে ১৫ লাখ সিরিঞ্জ সরবরাহ করা হচ্ছে। দেশের ৩৬টি জেলায় ব্র্যাকের ২৪ হাজারেরও বেশি স্বাস্থ্যসেবিকা শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসতে সহায়তা করবেন।

সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আজ ২০ এপ্রিল থেকে দেশের সব উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে টিকাদান শুরু করেছে। এই কর্মসূচিতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। এর আগে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত ৫ এপ্রিল ১৮ জেলার অধিক ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলা ও ১৩টি পৌরসভায় হাম–রুবেলার টিকাদান শুরু হয়।

হাম-রুবেলার এই টিকাদান কর্মসূচিতে সিরিঞ্জ সরবরাহসহ ইপিআইকে নানাভাবে সহায়তা করছে ব্র্যাক। ব্র্যাকের পক্ষ থেকে ইপিআইকে গত ১৮ এপ্রিল ২ লাখ ১৬ হাজার মিক্সিং সিরিঞ্জ সরবরাহ করা হয়। আজ ২০ এপ্রিল পর্যন্ত মোট ৬ লাখ ৪৮ হাজার সিরিঞ্জ হস্তান্তর করা হয়েছে। বাকি সিরিঞ্জগুলো আগামী ৩০ এপ্রিলের মধ্যে পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।

এ বিষয়ে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির উর্ধ্বতন পরিচালক মো. আকরামুল ইসলাম বলেন, “এই গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ সরকারের সহযোগী হতে পেরে ব্র‍্যাক গর্বিত। জীবনরক্ষাকারী এই টিকা প্রতিটি শিশুর কাছে পৌঁছে দিতে এবং দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

টিকাদান কর্মসূচিতে জনগণকে উৎসাহিত করতে ৩৬ জেলার ২৮০টি উপজেলার ইউনিয়ন পর্যায়ে সর্বোচ্চ ২ দিন ব্র্যাকের অর্থায়নে মাইকিং করা হবে। পাশাপাশি ব্র্যাকের স্বাস্থ্যসেবিকারা বাড়ি বাড়ি যাবেন এবং তারা শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলে শিশুদের টিকা নিতে টিকাদান কেন্দ্রে যেতে উদ্ধুদ্ধ করবেন। ২০ এপ্রিল থেকে আগামী ১২ মে পর্যন্ত এই স্বাস্থ্যসেবিকারা মাঠে থাকবেন।

একই সাথে ব্র্যাকের প্রায় ৩ হাজার স্বাস্থ্যকর্মী টিকাদানে ও নিবন্ধন কার্যক্রমে সহায়তা করবেন। টিকাদান পরিচালনার ক্ষেত্রে সহায়তা করতে ব্র্যাকের পক্ষ থেকে দুই জন সহকারী ইপিআই সদর দপ্তরে দায়িত্ব পালন করবেন।

সরকারের সহযোগী হিসেবে জনস্বাস্থ্যের উন্নতিতে দীর্ঘদিন ধরেই নানা প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করে আসছে ব্র্যাক। মানবিক ও প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় সবসময় এগিয়ে এসেছে ব্র্যাক। কড়াইল বস্তিসহ বিভিন্ন বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো; বন্যা, সাইক্লোন, ঘূর্ণীঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপদ্রুত এলাকার মানুষের পাশে থেকেছে ব্র্যাক।


এ ক্যটাগরির আরো খবর..