শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শা থানা পুলিশ কর্তৃক চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলায় ১০ নং শার্শা ইউনিয়নের ২ নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
আটক আসামী হলেন, শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান এলাকার মৃত জেহের আলীর ছেলে আবু জাফর (৫৮)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ জানায়,শার্শা থানার ,এফআইআর নং-২৩, তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২৬ জি আর নং-৩০২, তারিখ-১৯ সেপ্টেম্বর, ২০২৬ ধারা- 15(3)/25D, The Special Powers Act, 1974; তৎসহ 3/4/6, The Explosive Substances Act, 1908 এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী আবু জাফরকে ২৫/০৯/২০২৬ তারিখ রাত ২ টার সময় শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান সাকিনস্থ আসামীর নিজ বসত বাড়ী হতে আটক করা হয়।
আটককৃত আসামী ১০নং শার্শা ইউনিয়নের ২নং ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সভাপতি বলে জানা যায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,আটককৃত আসামীকে ২৫/০৯/২০২৬ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে।থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।





