× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

নবীগঞ্জের লোকনাথ মন্দিরে ভীড়ের মাঝে ছিনতাইকারীর উপদ্রব

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার আক্রমপুরস্থ মন্দিরে ৩দিন ব্যাপী মহাযোগী পরমপুরুষ লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা মহাউৎসবে ভক্তদের উপচেপড়া ভীড়, ৩টি স্বর্নের চেইন ছিনতাই।

নবীগঞ্জ উপজেলা লোকনাথ সেবা সংঘের উদ্যোগে পৌর এলাকার আক্রমপুরস্থ মন্দিরে ৩দিনব্যাপী জাকজমকপুর্ন পরিবেশে মহাযোগী পরমপুরুষ লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা মহাউৎসব গতকাল সোমবার শুরু হয়েছে। সোমবার রাতে শুরুতে ছিল,গীতা পাঠ,ভক্তিমুলক সাংস্কৃতিক অনুস্টান ও অধিবাসকৃত্য অনুষ্টান। গতকাল মঙ্গলবার থেকে ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন শুরু হয়েছে। এতে কীর্তন পরিবেশন করেন,ভারতের মুষেন বৈদ্য,সুনামগঞ্জের হরিমোহন দাশ,সিলেটের রত্না রানী তালুকদার মালা,বালাগঞ্জের হিরন সুত্রধর ।

আক্রমপুরস্থ মন্দিরের উৎসব কমিটির সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্যরে সভাপতিত্বে এবং সাংবার সম্পাদক চারু দেবের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট রাজীব কুমার দে তাপস,লোকনাথ সেবাসংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থ, সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ,লোকনাথ সেবা সংঘের সাবেক সভাপতি নিতেশ রায়,সাবেক সাধারন সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু,বিধান ধর,পরিতোষ বনিক,প্রজেশ রায় নিতন,নীলকণ্ট সুত্রধর,অনজিত দাশ লিটন,সুজিত পাল,দিলীপ বনিক,সজল দেবসহ সংগঠনের নেতৃবৃন্দ। আগামীকাল বৃহস্পতিবার সকালে হরিলুটের মাধ্যমে উৎসব সমাপন হবে। তবে নবীগঞ্জ আক্রমপুরস্থ লোকনাথ মন্দিরে ভক্তদের উপছেপড়া ভীড়ের মাঝে একদল ছিনতাইকারী ভীড়ের মাঝে মহিলা পুজারীদের গলা থেকে ৩টি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ছিনতাইয়ের বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে।

এছাড়া সোজাপুর লোকনাথ সংঘের উদ্যোগে সংগঠনের সভাপতি অরুন রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নেপাল পালের পরিচালনায়, আদিত্যপুর লোকনাথ সেবা সংঘের উদ্যোগে এবং বড় শাখোয়া লোকনাথ সেবা সংঘের উদ্যোগে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব পালন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..