× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

ঝিনাইদহে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” শ্লোগানে ঝিনাইদহে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের নারিকেলবাড়ীয়ায় এ অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইছাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খালেদা খানম।

এ সময় উপস্থিত ছিলেন ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নিত্য গোপাল শিকদার, সাধারন সম্পাদক রনজিৎ সরকার, পল্লী বিদ্যূৎ সমিতির এজিএম সিফাতুল্লাহ, রেজাউল করিম রাজিব প্রমুখ। ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি অবশেষে বাস্তবায়ন হয়েছে। অভিযোগ কেন্দ্র স্থাপনের মাধ্যমে অত্র এলাকার জনগণের ভোগান্তি অনেকাংশে কমে যাবে বলে তিনি আশা বাদী।


এ ক্যটাগরির আরো খবর..