× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

ঝিনাইদহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সড়ক আলপনা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহে ২ কিলোমিটার সড়ক আল্পনা আঁকা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বরে আল্পনা আঁকার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, এনডিসি খায়রুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, স্বপ্নচারু আর্ট স্কুলের পরিচালক চিত্র শিল্পী শাহীন চারুদেশ, চিত্র শিল্পী শফিক মাহমুদ, নিধির বিশ্বাসসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও স্বপ্নচারু আর্ট স্কুলের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে পায়রা চত্বর, পায়রা চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পর্যন্ত আল্পনা আঁকার কাজ করা হয়। রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয় একুশের চিত্র। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থী তথা বর্তমান প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।


এ ক্যটাগরির আরো খবর..