× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

দিনাজপুরে ঘন কুয়াশায় জীনবযাত্রা ব্যাহত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

দিনাজপুর প্রতিনিধিঃ  পৌষের মাঝামাঝি এসে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীনবযাত্রা।

কুয়াশা আর হাড় কাঁপানো শীতের সঙ্গে যুক্ত হয়েছে হিমেল হাওয়া। শুক্রবার সকাল ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি উত্তরের জেলা দিনাজপুরে। চরম দুর্ভোগে রয়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

শীত নিবারণের জন্য পুরনো কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন সবাই। দুর্ঘটনা এড়াতে দিনের বেলাও হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন।

জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


এ ক্যটাগরির আরো খবর..