× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

এলএনজি পেলে গ্যাস-বিদ্যুতের সংকট থাকবে না

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ দু’বছর পর এলএনজি’র (লিক্যুইফাইড ন্যাচারাল গ্যাস) গ্যাস পাওয়া গেলে দেশে গ্যাস-বিদ্যুতের সংকট থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একইসাথে অর্থমন্ত্রী জানান এলএনজির গ্যাসের দামও যৌক্তিক থাকবে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি- বিসিআই’র উদ্যোগে আয়োজিত শিল্পখাতে বিনিয়োগের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এই সেমিনারে বিনিয়োগ স্থবিরতার জন্য জ্বালানি সংকটকে দায়ী করে শিল্প বাঁচাতে ডিজেলে দাম কমানোর আহবান জানান ব্যবসায়ীরা।

গ্যাসের মজুদ ফুরিয়ে আসায় ২০১০ সাল থেকে গ্যাসভিত্তিক শিল্প স্থাপনে নিরুৎসাহিত করে আসছে সরকার। পাঁচ বছর বন্ধ থাকার পর সম্প্রতি সরকার শিল্পখাতে সীমিত আকারে গ্যাস সংযোগ দিচ্ছে। একইসাথে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সংযোগ প্রাপ্তিতে নানা অনিশ্চয়তার কারণে বিনিয়োগ স্থবিরতায় সরকারও উদ্বিগ্ন।

এ অবস্থায় নতুন বছর শুরুর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানালেন দুই বছর পর জ্বালানি সংকট থাকবে না।

সেমিনারে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী আগামী বছরে ১২টি নতুন কূপ খননের কথা জানিয়ে গ্যাস ও জ্বালানি সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগের কথা জানান।

এদিকে ব্যবসায়ীরা বিকল্প জ্বালানি সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে ডিজেলের দাম কমানোর আহবান জানান।

এছাড়া বাইরে অর্থ পাচার রোধে গুরুত্বপূর্ণ শিল্পখাতগুলোর সম্প্রসারণে বিভিন্ন ক্ষেত্রে শুল্ক কমানোর আহবান জানান। তবে অর্থমন্ত্রী ডিজেলের দাম পুননির্ধারণের আভাস দিলেও নির্দিষ্ট সময় জানাননি।


এ ক্যটাগরির আরো খবর..