× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

নড়াইলে জনপ্রিয় হয়ে উঠছে সরিষার খেতে মৌমাছির খাঁটি মধু উৎপাদন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে রবিশস্য সরিষার খেতে মৌমাছি পালন করে মধু চাষ জনপ্রিয় হয়ে উঠছে। এতে একদিকে যেমন সরিষার ফলন বাড়ছে, অন্যদিকে বাড়তি আয়ের উৎস হচ্ছে খাঁটি মধু। ফলে সরিষার উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মধু বিক্রি করেও কৃষক লাভবান হচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছর জেলায় সরিষাখেতে মধু চাষের এমন ২৫টি খামার গড়ে তোলা হয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। পাশাপাশি মধুরও ভালো উৎপাদন হবে বলে আশা তাঁদের। এদিকে সরিষাখেতে মৌ খামার করে মধু ও সরিষার সমন্বিত চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখছে স্থানীয় কৃষি বিভাগ। নড়াইল কৃষি অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এ বছর প্রায় ২ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে। এর মধ্যে অর্ধেকই চাষ হচ্ছে নড়াইলের লোহাগড়া উপজেলায়।

নড়াইলের কালিয়া উপজেলার কৃষি কর্মকর্তা বলেন, সরিষাখেতে মৌমাছি থাকলে স্বাভাবিকের চেয়ে ৩০–৩৫ শতাংশ ফলন বাড়ে। কারণ হিসেবে তিনি জানান, মৌমাছি সরিষা ফুলে যে পরাগায়ন ঘটায়, তাতে সরিষার দানা ভালো হয় এবং ফলনও বাড়ে। যে সরিষাখেতে মৌমাছি নেই, সেখানে সরিষার ফলন বেশ কম হয়। ওই কর্মকর্তা আরও জানান, এই এলাকায় আগে এভাবে মধু চাষের প্রচলন ছিল না । গত দুই বছর রোস্তম আলী নামের এক কৃষক সরিষাখেতে মধু চাষ করে ব্যাপক লাভবান হলে এভাবে সরিষা চাষের বিষয়টি এলাকায় সাড়া ফেলে। এ বছর কৃষি বিভাগের সহযোগিতায় উপজেলায় ১০টি মৌ খামারে প্রায় ৩ হাজার মধু সংগ্রহের বাক্স বসিয়েছেন কৃষকেরা কৃষক রোস্তম আলী বলেন, ‘গত বছর ১০০টি মৌ বাক্স নিয়ে মধু সংগ্রহে জেলার বিভিন্ন স্থানে আমি তাঁবু ফেলি। এতে ১০ টন মধু পাই।


এ ক্যটাগরির আরো খবর..