× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

চারদিনের জন্য ভারত সফরে তথ্যমন্ত্রী 

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

চারদিনের ভারত সফরকে উদ্দেশ্য করে আগামীকাল ঢাকা ত্যাগ করবেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ। দু’দেশের তথ্যখাতে সহযোগিতা প্রসারের লক্ষ্যে এসফরে ড. হাছান নয়া দিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
একইসাথে সমগ্র ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার ও বাংলাদেশে আকাশবাণী চ্যানেলের সম্প্রচার উদ্বোধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর চলচ্চিত্র নির্মাণে দু’দেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদনেরও কথা রয়েছে। উল্লেখ্য ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রীর দায়িত্বলাভের পর গত ২ সেপ্টেম্বর ২০১৯ থেকে ইতিহাসে প্রথমবারের মতো সমগ্র ভারতে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার শুরু হয়। দেশের বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে আধুনিকতম রূপায়নের জন্য অভিজ্ঞতা বিনিময়ে হায়দ্রাবাদের রামুজী ফিল্ম সিটিও পরিদর্শন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বেতার, বিএফডিসি ও মন্ত্রীর দপ্তরের কর্মকর্তাবৃন্দ মন্ত্রীর সফরসঙ্গী হবেন।


এ ক্যটাগরির আরো খবর..